×

জাতীয়

মির্জা আব্বাস

বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করতে দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করতে দিন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা- বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। 

তিনি বলেন, ‘যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের এখন ধৈর্য ধরে দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে।’

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।  

মির্জা আব্বাস বলেন, ‘এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলোতো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই-আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে।’

তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন। 

বিএনপি নেতা বলেন, ‘১৮ বছর পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দেন। এরপর আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে-এই সরকারকে রাখা যায় কিনা। এখন নয়, নির্বাচনের সময়ই সে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। একই সঙ্গে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো- সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন।’

সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে

হাসনাত আবদুল্লাহ আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App