×

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:১৮ পিএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু আর নেই

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই। 

রোববার (২২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আব্দুল হক নুরু মিঠামইন উপজেলা ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে নেওয়া হবে। এদিন বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।

মিঠামইন থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App