×

জাতীয়

দুই সিটিতে দুই ডিএমপি কমিশনার চেয়ে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

দুই সিটিতে দুই ডিএমপি কমিশনার চেয়ে রিট

ছবি: সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুনর্গঠন করে পৃথক দুই জন পুলিশ কমিশনার নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকার আলী জুনু এ রিট করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, রাজধানী ঢাকা বর্তমানে প্রশাসনিকভাবে দুইটি সিটি কর্পোরেশনে বিভক্ত। একটি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অন্যটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ বিভাজনের পরও পুরো মহানগরের পুলিশিং কার্যক্রম এককভাবে ডিএমপির অধীনে পরিচালিত হচ্ছে, যা একজন পুলিশ কমিশনারের মাধ্যমে নিয়ন্ত্রিত।

রিট আবেদনে আরও বলা হয়, দ্রুত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যা, অপরাধ বৃদ্ধি, যানজট ও জননিরাপত্তা সংকটের কারণে বর্তমান একক পুলিশ প্রশাসন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না।

রিটে ডিএমপিকে দুটি পৃথক ইউনিটে বিভক্ত করা, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পৃথক দুই জন পুলিশ কমিশনার নিয়োগ, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান অকার্যকর কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App