×

জাতীয়

রোববার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম

রোববার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্ধারিত দিন অনুযায়ী বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। সেই ধারাবাহিকতায় রোববারও (১৯ এপ্রিল) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও জনপ্রিয় মার্কেট বন্ধ থাকবে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোথায় কোথায় দোকানপাট-মার্কেট বন্ধ থাকবে।

রোববার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ।

এছাড়া রোববার বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি বড় মার্কেট ও শপিং কমপ্লেক্স। এর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App