×

জাতীয়

তবে কী ভারতের সাবেক রেলমন্ত্রী ঢাকায় হাইকমিশনার হয়ে আসছেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

তবে কী ভারতের সাবেক রেলমন্ত্রী ঢাকায় হাইকমিশনার হয়ে আসছেন?

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি- এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই পদে মনোনীত করেছে। তবে তার নিয়োগ কার্যকর হতে হলে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তাকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা অবনতি ঘটে। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ শুরু হয়। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল প্রধানমন্ত্রী

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App