×

জাতীয়

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:০০ পিএম

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব

ছবি : সংগৃহীত

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী। শনিবার (২ মে) সকালে রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‌্যাব জানায়, প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী টিটন মার্ডারের ঘটনার ছায়া তদন্তও চলছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে দুর্ধর্ষ হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত করতে র‌্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। টিটন হত্যাকাণ্ডের মোটিভ এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত চালানো হচ্ছে।

আরো পড়ুন : ‘সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা’

সম্প্রতি কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বের হওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে র‌্যাব স্পষ্ট করে জানিয়েছে, শুধু টিটন হত্যাকাণ্ডের খুনিরাই নয়, বরং যারা জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে, তাদের সবাইকে কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।

র‌্যাব আরও জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো পর্যায়ের অপরাধী যাতে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে র‌্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App