×

জাতীয়

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:১৪ পিএম

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

সোমবার (৪ মে) চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন খলিলুর।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যাচ্ছেন। তিনি আগামী ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর এটি। আর বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে, গত ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর কয়েক দিন আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটির সফরে যান। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবার কথাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগরকান্দায় থামছে না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

নগরকান্দায় থামছে না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

স্বর্ণের দামে ধস

স্বর্ণের দামে ধস

মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App