×

জাতীয়

নবম পে স্কেল

শিক্ষকদের বেতন বাড়বে কি? যা বলছে মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

শিক্ষকদের বেতন বাড়বে কি? যা বলছে মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়তে পারে।

এতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হলেও প্রশ্ন উঠেছে- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সুবিধা পাবেন কি না।

অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরাও এর আওতায় আসবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের কাছ থেকে আংশিক বেতন পেয়ে থাকেন। তাই নতুন পে স্কেল চালু হলে তারাও বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

অন্যদিকে, পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে বর্তমান আর্থিক বাস্তবতায় এই বৃদ্ধি ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি ও এমপিওভুক্ত উভয় পর্যায়ের কর্মীদের আয় বাড়বে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

‘অপহরণ’ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবি নববধূর

‘অপহরণ’ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবি নববধূর

বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App