×

জাতীয়

‘পশ্চিমবঙ্গে যেই আসুক সম্পর্কে প্রভাব পড়বে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৩১ পিএম

‘পশ্চিমবঙ্গে যেই আসুক সম্পর্কে প্রভাব পড়বে না’

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তন বা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ জানান, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের স্বার্থ বজায় রেখে কাজ করবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে কান না দিয়ে বাংলাদেশ তার লক্ষ্য অর্জনে আশাবাদী।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুতই সমাধান হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করবে ভারত। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং আমরা আশা করছি দ্রুতই এর সুফল পাওয়া যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সীমান্ত দিয়ে পুশ-ইন বন্ধ করা এবং দীর্ঘদিনের অমীমাংসিত পানি চুক্তিসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। 

তিনি আরও বলেন যে, নতুন রাজনৈতিক পরিস্থিতিতেও এই আলোচনাগুলো আরও জোরালো হবে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীর বিমান ভাড়া ফেরতের নির্দেশ

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীর বিমান ভাড়া ফেরতের নির্দেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার

গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার

মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে

জাপানে জামায়াত আমির মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে

আমিরাতের তেল স্থাপনা ও জাহাজে হামলা চালিয়েছে ইরান

আমিরাতের তেল স্থাপনা ও জাহাজে হামলা চালিয়েছে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App