×

জাতীয়

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০৯ পিএম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।

আহত রফিকুল বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া গ্রামের আব্দুল রশিদের ছেলে। বর্তমানে তিনি মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে সপরিবারে বসবাস করেন। তিনি মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী বলে জানা গেছে।

রফিকুলের বোন রাশেদা বেগম জানান, ‘বৃহস্পতিবার রাতে মহাখালীর পুরাতন কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় দুটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রফিকুলের বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনরা।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মহাখালী এলাকায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’

সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App