×

জাতীয়

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:২৪ পিএম

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মুন্সিগঞ্জে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি–মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত গনেট রোজারিও (৫৪) নিজের চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যার দায় স্বীকার করার পর নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন।

বৃহস্পতিবার (৭ মে) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এ সাজা ঘোষণা করেন। গনেট নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। তিনি এবং নিহত মাইকেল রোজারিও- দুজনই জন্মসূত্রে বাংলাদেশি হলেও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

আদালতের নথি অনুযায়ী, মুন্সিগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ২০২১ সালের জুন মাসে তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। ১১ জুন সন্ধ্যায় বাড়ির বাইরে থাকা অবস্থায় গনেট তার চাচার কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনে ক্ষুব্ধ হন। পরে তিনি ঘর থেকে একটি শটগান এনে জানালার বাইরে থেকে গুলি করেন। এতে মাইকেল রোজারিও গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর ২০২৩ সালের জুলাইয়ে গনেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ২০২৪ সালের এপ্রিলে বিদেশে একজন মার্কিন নাগরিককে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তে এফবিআইয়ের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিস অংশ নেয়। পাশাপাশি ঢাকায় এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে অফিস এবং মার্কিন বিচার বিভাগের আন্তর্জাতিক শাখাও সহযোগিতা করে।

অভিযুক্ত আদালতে নিজের অপরাধ স্বীকার করলে বিচারক তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন।

মার্কিন বিচার বিভাগ এ মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, বিদেশে সংঘটিত হলেও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে অপরাধের বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

সূত্র: মার্কিন বিচার বিভাগের প্রেস রিলিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড খালাস পেয়েছেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App