×

জাতীয়

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:২০ এএম

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

ছবি: সংগৃহীত

একটি সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দেবে দেশটি। 

মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সেবার মাধ্যমে হাজিরা তথ্য জানতে, সহায়তা চাইতে এবং সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। দ্রুত সাড়া ও বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা সেবার মান আরও উন্নত করবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রশিক্ষিত কর্মীরা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কল ও অভিযোগ পরিচালনা করবেন। উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির সহায়তায় প্রশ্নের সঠিক ও দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।

মন্ত্রণালয় আরো জানায়, অনুসন্ধান ও অভিযোগগুলো যোগ্য কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সমাধান করবেন।

এই ইউনিফায়েড কন্টাক্ট সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ওপর পরিচালিত হচ্ছে। যা কর্মদক্ষতা বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী কল বণ্টন, দ্রুত ও নির্ভুল সেবা প্রদান এবং হাজিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করবে।

সূত্র: গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App