×

জাতীয়

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস, বাড়তে পারে বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:২২ পিএম

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস, বাড়তে পারে বৃষ্টি

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই অঞ্চলে অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে ধীরে ধীরে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

এদিকে নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। মঙ্গলবার রাত ১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App