×

জাতীয়

প্রাণিসম্পদমন্ত্রী

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি পশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:০৫ পিএম

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি পশু

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন ঈদুল আজহায উপলক্ষে কোরবানির জন্য পর্যাপ্ত দেশীয় পশু প্রস্তুত রয়েছে। এবার কোরবানির জন্য প্রায় ১ কোটি পশু প্রস্তুত রয়েছে এবং সরকার কোনো পশু আমদানি করবে না বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, 'দেশে কোরবানির জন্য যত পশু প্রয়োজন, তার চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ সব ধরনের পশুর পর্যাপ্ত সরবরাহ আছে।'

তিনি আরো বলেন, 'পাশের দেশ থেকে যাতে চোরাচালানের মাধ্যমে পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে।'

মন্ত্রী আরও বলেন, কম খরচে গবাদিপশু পালন এবং উন্নত জাতের ঘাস উৎপাদনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব কার্যক্রম দেখতে তিনি বিএলআরআই পরিদর্শনে এসেছেন বলেও জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App