×

জাতীয়

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:২৮ পিএম

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

ছবি- সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। মাসব্যাপী এই পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজকের ঘোষণায় মন্ত্রী বলেন,'আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করে ১০ ফেব্রুয়ারি রোজা শুরুর আগেই শেষ করতে চাই। আর এইচএসসি পরীক্ষা জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে, যাতে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ফল সেমিস্টারে অংশ নিতে পারে।'

এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

জননিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

গোলাম পরওয়ার ‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App