×

জাতীয়

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:৪৪ পিএম

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

ছবি : সংগৃহীত

দেশব্যাপী বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো বার্তায় নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি যৌথভাবে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

তবে পরবর্তীতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুপুর ১২টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন : ঝুম বৃষ্টিতে ভরদুপুরে যেন রাত নেমেছে রাজধানীতে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App