×

জাতীয়

জিয়ার আদর্শ বাস্তবায়নে সাইফুল আলম নীরবের নেতৃত্বে নেতাকর্মীদের শপথ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

জিয়ার আদর্শ বাস্তবায়নে সাইফুল আলম নীরবের নেতৃত্বে নেতাকর্মীদের শপথ

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের নেতৃত্বে নেতাকর্মীরা মরহুম রাষ্ট্রপতির মাজারে গিয়ে এই গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাইফুল আলম নীরব ও উপস্থিত নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, অনন্য দেশপ্রেম, সততা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত কামনা করে মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মহান আল্লাহর দরবারে আকুতি জানিয়ে বলা হয়, আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

শ্রদ্ধা নিবেদনকালে সাইফুল আলম নীরবের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা যে-কোনো পরিস্থিতিতে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম বুকে ধারণ করে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App