×

জাতীয়

ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

ঢাকাসহ ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির শঙ্কা

ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে মধ্যরাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সম্ভাব্য বিরূপ আবহাওয়ার কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

মাইজভান্ডারের রেস্টহাউসে ছাত্রলীগের সভা, ২৯ জনের বিরুদ্ধে মামলা

মাইজভান্ডারের রেস্টহাউসে ছাত্রলীগের সভা, ২৯ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App