রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী পলাশকে লক্ষ্য করে গুলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশকে (৫০) লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আজকে পলাশের বাসায় মিলাদ ছিল। মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি, রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময়ে মোটরসাইকেল যোগে এসে দুইজন অজ্ঞাত ব্যক্তি গুলি করে পালিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে আছে কি না সেটা এখনো বলতে পারছি না।’
