×

জাতীয়

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– মোতাহের হোসেন শুভ (৩০), মারুফুল ইসলাম (২৪), তানভীর আহম্মেদ সানী (২৪), ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮), মো. সামির চৌধুরী ওরফে লিয়ন (১৮), মো. ইমন আলী খাঁন (১৯), মো. তাইবুর সাইফ (১৮), মো. ইয়াছিন আরাফাত আবির (২১), মো. সিফাত রহমান (১৯), ইয়াছিন আরাফাত নিহাদ (২০), মো. নাজমুল সরকার (১৯), মো. আবির হোসেন (২১), মো. তৌকির তারেক আয়াজ (২২) ও মো. হাবিবুর রহমান (৪৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) জানে আলম বলেন, ‘গ্রেপ্তারদের বনানী থানার একটি পুরাতন মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হয়নি।’

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, ‘সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসসহ ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App