×

জাতীয়

তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬১

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১১ জুন) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন, আদাবর থানা থেকে ৯ জন এবং হাতিরঝিল থানা থেকে ৪ জন রয়েছেন।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

জামায়েত নেতা তাহের ১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App