×

জাতীয়

মেট্রোর ওভারহেড ক্যাটেনারি লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ ছিলো চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:০২ এএম

মেট্রোর ওভারহেড ক্যাটেনারি লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ ছিলো চলাচল

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে বেশ কয়েকটি গ্যাস বেলুন আটকে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল স্থগিত করা হয়। তবে দ্রুততম সময়ে তার থেকে বেলুনগুলো অপসারণের পর মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখা যায়। এরপর দ্রুততার সঙ্গে মাত্র ১০ মিনিটের মধ্যে সেগুলো অপসারণ করা হয়। বেলুন সরিয়ে নেওয়ার পর মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

ঢাকার মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটেছে। মেট্রোরেল চালুর পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ঘুড়ি আটকে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। এছাড়া একই বছরের বর্ষবরণ উৎসবের পর ফানুস ও প্লাস্টিকজাতীয় বস্তু এবং বিভিন্ন সময়ে আশপাশের ভবনের ছাদ থেকে উড়ে আসা কাপড় ওভারহেড তারে আটকে পড়ার ঘটনা ঘটে, যা পরবর্তীতে অপসারণ করে চলাচল স্বাভাবিক করতে হয়।

২০২৫ ও ২০২৬ সালেও একই ধরনের ঘটনা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি একটি কাপড় ওভারহেড তারে আটকে পড়ায় প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আর ২০২৬ সালের এপ্রিলে কারওয়ান বাজার এলাকায় একটি গ্যাস বেলুন তারে আটকে পড়ায় প্রায় ১৪ মিনিট সেবা বন্ধ রাখতে হয়। সর্বশেষ রোববার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায়ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল সাময়িক স্থগিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানালো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানালো যুক্তরাষ্ট্র

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App