×

জাতীয়

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৮ এএম

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

৫ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৮ জুন) তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া এ দুই দেশের উদ্দেশে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানালো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানালো যুক্তরাষ্ট্র

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App