×

জাতীয়

ড্রাইভিং লাইসেন্স

একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জুন মাসে ৭৫ জন চালকের লাইসেন্স থেকে মোট ৭৮টি দোষসূচক পয়েন্ট কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬ সালের জুন মাসে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮টি পয়েন্ট কর্তন করা হয়েছে।

বিআরটিএ জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সব মোটরযান চালককে ট্রাফিক আইন ও বিদ্যমান বিধিমালা মেনে চলতে হবে। আইন অমান্য করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকেও দোষসূচক পয়েন্ট কাটা হবে।

সংস্থাটি আরও জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি পয়েন্ট নির্ধারিত থাকে। চালক কোনো ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে ওই লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS) অ্যাপের মাধ্যমে চালকদের ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য সংরক্ষণ এবং পয়েন্ট কর্তনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিআরটিএ।

এ অবস্থায় সব মোটরযান চালককে সতর্ক থাকার পাশাপাশি ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App