×

জাতীয়

বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম

বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ছয় জন  ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুইজন সহকারী পুলিশ সুপার রয়েছে।

বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে সিআইডিতে, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

আরো পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদ ছাড়ার গুঞ্জন, উত্তরসূরি নিয়ে আলোচনা

এ ছাড়া, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ আগস্ট ২০২৬ সালের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ৬ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিখোঁজের এক দিন পর মাছের প্রজেক্টে যুবকের মরদেহ, নিহতের বন্ধু আটক

নিখোঁজের এক দিন পর মাছের প্রজেক্টে যুবকের মরদেহ, নিহতের বন্ধু আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App