×

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগে করতে চায় ৩ চীনা প্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগে করতে চায় ৩ চীনা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চলমান আর্থিক জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণকাজ শেষ করতে সেতু বিভাগের সঙ্গে আলোচনা করেছে চীনের শ্যানডং প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তারা এ প্রকল্পে প্রয়োজনীয় অর্থায়নের তীব্র আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ৫ উপজেলায় বিজিবি মোতায়েন, টহল জোরদার

বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ (এফডিইই)-এর শেয়ার হস্তান্তর নিয়ে আইনি বিরোধের কারণে সিঙ্গাপুরে সালিশি বিচার প্রক্রিয়া চলছে। এ জটিলতার ফলে গত দুই বছরেরও বেশি সময় ধরে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি পাওয়া বন্ধ রয়েছে। তা সত্ত্বেও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব অর্থায়নে প্রকল্পের নির্মাণকাজ অব্যাহত রেখেছে।

এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে বিকল্প অর্থায়নের সুযোগ পর্যালোচনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৯ জুলাই সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তাঁর কার্যালয়ে চীনা একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। শ্যানডং প্রদেশের দুটি শীর্ষ ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই বৈঠকে বিকল্প অর্থায়নের বিভিন্ন কৌশল নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

বৈঠকে সেতু সচিব বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশ চালু হওয়ার পর প্রত্যাশার চেয়েও বেশি যানবাহন চলাচল করছে। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হবে।’

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতার এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে

আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: খরচ, ভিসা ও বৃত্তির তথ্য

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: খরচ, ভিসা ও বৃত্তির তথ্য

তাপপ্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার

তাপপ্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App