×

জাতীয়

মির্জা ফখরুল

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি

ছবি : সংগৃহীত

সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও দেশে প্রত্যাশিত পরিবর্তন দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনও দুর্নীতি ও ঘুষের সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি; তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে বাস্তব পরিবর্তন আনতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের ইতিহাসে যখনই পরিবর্তনের দাবি উঠেছে, তখনই মানুষকে তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। জুলাইয়ের আত্মত্যাগকে অর্থবহ করতে হলে সেই চেতনা ধারণ করে দেশ গঠনের কাজ এগিয়ে নিতে হবে। অন্যথায় সন্তানহারা মায়েদের ত্যাগ ও অশ্রু যথাযথ মর্যাদা পাবে না।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পরও মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এখনও ঘুষ ও অনিয়মের চর্চা অব্যাহত রয়েছে। এসব সমস্যা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে পারলেই জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App