×

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সম্প্রতি নতুন এ নির্বাহী কমিটি গঠন করেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এর ১৩ ধারার বিধান অনুযায়ী এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠিত নির্বাহী কমিটি ট্রাস্ট আইন ও বিধিমালা অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি করবে। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন, হিসাব নিরীক্ষা এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ডেঙ্গু প্রতিরোধে চসিক মেয়রকে খোলা চিঠি

ডেঙ্গু প্রতিরোধে চসিক মেয়রকে খোলা চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App