×

জাতীয়

হামের উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৮৪০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

হামের উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৮৪০

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৪০ জন প্রাণ হারিয়েছে।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৭২ জনের দেহে নতুন করে রোগটি ও এর লক্ষণ দেখা গেছে।

আরো পড়ুন: ‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

২৪ ঘণ্টার পরিসংখ্যানে জানা যায়, নতুন রোগীদের মধ্যে ৭৫১ জনের শরীরে উপসর্গ দেখা দেয় এবং ১২১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়।

বর্তমানে দেশজুড়ে হাম আক্রান্ত ও আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে। এর মধ্যে ১৬ হাজার ১৮০ জন নিশ্চিত হাম রোগী এবং ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে কেবল রোগের উপসর্গ রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন রোগী হাম ও এর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...

ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...

নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন

ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি মিলবে ৪ দিন

দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি মিলবে ৪ দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App