×

জাতীয়

শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর প্রাসঙ্গিক নন। তার ভাষায়, "টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না।"

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হুথিদের প্রতিহত করার লক্ষ্যেই এ জোট গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের যে সক্ষমতা রয়েছে, সেই সামর্থ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App