×

জাতীয়

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় স্থানীয়দের একটি পক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি শান্ত করতে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

সংস্থাটির অভিযোগ, এ সময় প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

ডিএনসিসির তথ্যমতে, হামলায় সিটি করপোরেশনের প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে তাদের দিকেও ইটপাটকেল ছোড়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App