×

জাতীয়

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় সংঘর্ষের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর হামলার পেছনে কী কারণ ছিল?

ডিএনসিসির দাবি, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি পরিদর্শনে গেলে প্রশাসক, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। যদিও এ ঘটনায় প্রশাসক ও সংসদ সদস্য আহত হননি।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানায়, রোববার (২ আগস্ট) সকালে উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায় স্থানীয় একটি পক্ষ। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ওসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন: উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

ডিএনসিসির অভিযোগ, ওই সময় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রশাসক ও সংসদ সদস্যকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এলাকার নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন প্রথমে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা আবারও উত্তেজনা সৃষ্টি করে এবং অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

ডিএনসিসির তথ্যমতে, হামলায় ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তাদের দিকেও ইটপাটকেল ছোড়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশ এলাকায় অভিযান পরিচালনা করে।

এদিকে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন।

সেখানে প্রশাসক বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App