×

জাতীয়

পোশাক কারখানা বন্ধের খবর নিয়ে যা বললেন বিজিএমইএ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

পোশাক কারখানা বন্ধের খবর নিয়ে যা বললেন বিজিএমইএ

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ একাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এমন দাবি বিভিন্ন গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কারখানা বন্ধের খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সংশ্লিষ্ট মহলে ভুল বার্তা ছড়াচ্ছে এবং দেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজিএমইএ জানায়, গ্যাস ও বিদ্যুতের সংকট সত্ত্বেও সরকারের সহযোগিতায় সদস্যভুক্ত অধিকাংশ কারখানা এখনো ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনটি আরও জানায়, আসন্ন ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ের অংশ হিসেবে কিছু কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। পরে শ্রম আইন অনুযায়ী এই ছুটি সমন্বয় করা হবে। গ্যাস সংকটের সময় এ ধরনের ছুটির সমন্বয় শিল্প খাতের স্বাভাবিক ব্যবস্থাপনার অংশ এবং এর সঙ্গে কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম বলেন, যথাযথ যাচাই ছাড়া কারখানা বন্ধের মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশ দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী এবং অংশীদারদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করতে পারে। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এ খাতনির্ভর লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।

তৈরি পোশাক শিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত উল্লেখ করে বিজিএমইএ গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

নাহিদ ইসলাম ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

সামান্য প্রাপ্তি নিয়েই আলো ছড়াচ্ছেন যারা

বিশ্ব শিক্ষক দিবস সামান্য প্রাপ্তি নিয়েই আলো ছড়াচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App