×

জাতীয়

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ পরীক্ষার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়েছেন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, জাইমা রহমান বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সাধারণ পরীক্ষার্থীদের মতোই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগে উপস্থিত অধিকাংশ পরীক্ষার্থী ও কর্মকর্তাই তার আগমনের বিষয়ে অবগত ছিলেন না। কেন্দ্রে এসে তিনি অন্য সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং নির্ধারিত পরীক্ষায় অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো প্রক্রিয়াজুড়েই তিনি সাধারণ আবেদনকারীদের মতো নিয়ম মেনে কার্যক্রম সম্পন্ন করেন এবং কোনো ধরনের অতিরিক্ত সুবিধা গ্রহণ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App