×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয় নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটার তালিকা পাঠিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ তালিকা ইসির কাছে হস্তান্তর করা হয়।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। ভোটার তালিকা যাচাই ও চূড়ান্ত করার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন। তাদের গোপন ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও শপথ গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর নির্বাচন আয়োজনের সময়সূচি ও তফসিল নির্ধারণের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনসংক্রান্ত প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন এবং তাদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App