×

জাতীয়

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের মূলত পাঁচটি স্তর রয়েছে এবং চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। তিনি আরও বলেন, আগস্ট মাস পার হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথ আলোচনায় বসবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তাঁর সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই, কারণ ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে রায় হয়ে গেছে। তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে এবং তাঁকে জেলে গিয়ে আদালতের সেই রায় কার্যকর করতে হবে।

আরও পড়ুন: ‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’: সাকিব ইস্যুতে আসিফ আকবর

পরিদর্শনকালে সিলেটের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য নগরের তুলনায় সিলেট বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। তিনি উল্লেখ করেন, খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে সিলেট সিটি করপোরেশন অত্যন্ত ভালো কাজ করছে।

পারাইরচকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের সঙ্গে লাফার্জ সুরমা হোলসিমের যৌথ উদ্যোগে ২০২৪ সালে একটি প্রকল্প চালু হলেও তা এত দিন পূর্ণাঙ্গ রূপ পায়নি। তবে এখন থেকে প্রকল্পটি পুরোদমে চালু হবে এবং সিলেট নগরের বর্জ্য পরিশোধন করে প্লাস্টিক অংশ লাফার্জ সুরমা তাদের কারখানার জ্বালানি হিসেবে ব্যবহার করবে। পাশাপাশি অবশিষ্ট বর্জ্য দিয়ে সিটি করপোরেশন জৈব সার তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App