×

রাজনীতি

‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’: সাকিব ইস্যুতে আসিফ আকবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’: সাকিব ইস্যুতে আসিফ আকবর

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানকে ঘিরে নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।

যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকেই ইঙ্গিত করেছেন।

গত মার্চে যুক্তরাজ্যে সাকিব আল হাসানের জন্মদিনে অংশ নিয়েছিলেন আসিফ আকবর। সে সময় দুজনকে একসঙ্গে কেক কাটতে এবং একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। ওই অনুষ্ঠানে সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ছাড়া, গত ৪ মার্চ গণমাধ্যমে আসিফ আকবর বলেছিলেন, সাকিবের বিরুদ্ধে থাকা আইনগত জটিলতা নিরসনে বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন, সমন্বিত উদ্যোগে বিষয়টির সমাধান হবে।

তবে গত বুধবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে ভার্চুয়ালি যুক্ত হন সাকিব আল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App