×

জাতীয়

জুয়ার আসর বসিয়ে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম

জুয়ার আসর বসিয়ে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, আদালতের নির্দেশ অমান্য করে জুয়ার আসরের আয়োজন এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও রুহুল আমিন বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

আরো পড়ুন: আটকে পড়া বিমানের ফ্লাইট উদ্ধারে রোমে পৌঁছাল প্রকৌশলী দল

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ও রুহুল আমিন বিপ্লব ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ও বলপ্রয়োগের মাধ্যমে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জুয়ার আয়োজন করেছিলেন।

এ ছাড়া জুয়ার আয়োজনের প্রতিবাদ করায় অভিযোগকারীকে হয়রানি করতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও অভিযোগ উঠেছে।

বিষয়টি আমলে নিয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App