×

জাতীয়

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ও ফুফাতো ভাই।

শনিবার (৮ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোলাম সারোয়ার জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন। এসব নথি ব্যবহার করে তিনি ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। সাজ্জাদের পরিচয় ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন : জুয়ার আসর বসিয়ে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, চট্টগ্রাম মহানগরে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে গোলাম সারোয়ারের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য তিনি কীভাবে জাল কাগজপত্র ও ভ্রমণ নথি সংগ্রহ করেছেন, সেটিও তদন্ত করা হচ্ছে।

তবে পুলিশের এসব অভিযোগ অস্বীকার করেছেন সাজ্জাদ আলী। মুঠোফোনে তিনি দাবি করেন, গোলাম সারোয়ার খান নামে তার কোনো ফুফাতো ভাই বা সহযোগী নেই।

সাজ্জাদ বলেন, তার নাম ব্যবহার করে ওই ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন।

গোলাম সারোয়ারকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা অভিযোগ, জাল কাগজপত্র তৈরি ও ব্যবহারের বিষয় এবং চট্টগ্রামের বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App