×

জাতীয়

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এই ভোটাররাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও এবারের হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

খসড়া ভোটার তালিকায় দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য ১৫৪ কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় দায়িত্ব পালন করবেন এসব কর্মকর্তা। তাদের মাধ্যমে ভোটার তালিকায় নতুন করে অন্তর্ভুক্তি, কোনো নামের বিরুদ্ধে আপত্তি এবং ভোটারদের তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ ব্যবহার করে সংশোধনের আবেদন করা যাবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আগামী ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন সংশোধনকারী কর্তৃপক্ষ।

আবেদনের ওপর নেওয়া সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় সংযোজন করা হবে। এরপর ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। নতুন করে ভোটার নিবন্ধনের পর খসড়া তালিকায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। তবে যাচাই-বাছাই ও দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে।

এদিকে, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করতে চায় নির্বাচন কমিশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবছে কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুম আইনে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি: শিশির মনির

গুম আইনে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি: শিশির মনির

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম

অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান

অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App