×

জাতীয়

হেফাজত আমিরের কাছে ‘ঈমানের সাথে দায়িত্ব পালনের’ দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

হেফাজত আমিরের কাছে ‘ঈমানের সাথে দায়িত্ব পালনের’ দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আল্লাহর রহমত কামনা করেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমত আমি যে ওয়াদাটা করেছিলাম হুজুরের কাছে, সেই ওয়াদাটা আজ আমি রক্ষা করলাম, হুজুরকে সালাম দিলাম। যাওয়ার সময় আমি দোয়া নিয়ে যেতে চাই, যাতে দেশের মানুষকে যে কথাগুলো বলেছি, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি—তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ আমাদের ওপর রহমত করেন এবং আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি।’

তিনি বলেন, একজন মুসলমান হিসেবে কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা দায়িত্ব। প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে দায়িত্ব সঠিকভাবে পালন করা হয় না।

আরও পড়ুন: জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, তিনি সবার পাশাপাশি হেফাজত আমিরের কাছেও দোয়া চেয়েছেন, যাতে আল্লাহ তাকে দেওয়া দায়িত্ব শেষ দিন পর্যন্ত ঈমানের সঙ্গে পালন করতে পারেন।

বিশৃঙ্খলা ঠেকাতে একসঙ্গে থাকার আহ্বান

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, অতীতের বিভিন্ন সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে তারা একসঙ্গে কাজ করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে একটি পক্ষ বিভিন্ন বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দেশকে সঠিক পথে রাখতে আগামী দিনগুলোতেও সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুই বছর আগে যেমন আমরা একসঙ্গে কাজ করেছি, হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, অনুরোধ জানাতে চাই—আগামী দিনগুলোতেও আমাদের একসঙ্গে থাকতে হবে।’

কওমি মাদ্রাসার দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস

কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিছু ব্যাখ্যা দিয়েছেন। সরকার পর্যায়ক্রমে এসব বিষয় সমাধানের চেষ্টা করবে।

তিনি বলেন, দেশে বিভিন্ন মত ও ধর্মের মানুষ বসবাস করেন। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই খেয়ে-পড়ে শান্তিতে বসবাস করতে পারবেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। একই সঙ্গে দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইসলামকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব, ইনশাল্লাহ।’

কর্মসংস্থান ও বিনিয়োগে স্থিতিশীলতার ওপর গুরুত্ব

দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং রাস্তাঘাট, স্কুল-কলেজ ও সেতু-কালভার্ট সংস্কারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা থাকলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন না। অন্যদিকে স্থিতিশীল পরিবেশ থাকলে বিদেশিরা বিনিয়োগ করতে আসবেন। এতে দেশের তরুণ ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভালো থাকার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর জন্য দোয়া

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। মোনাজাতে তিনি বিরোধিতাকারীদের হেদায়েতের জন্য দোয়া করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা ও হেফাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App