×

জাতীয়

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবেরই একটি অংশ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তারা দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন: জ্বালানি সংকটে দেশজুড়ে বিদ্যুতের হাহাকার

তিনি বলেন, তরুণদের যথাযথ দক্ষতা ও শিক্ষা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগ পার করছে এবং বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাগিংয়ে জড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

র‍্যাগিংয়ে জড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

অপরাধের হটস্পটে শুরু হচ্ছে যৌথ অভিযান

অপরাধের হটস্পটে শুরু হচ্ছে যৌথ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App