×

জাতীয়

জ্বালানিমন্ত্রী

অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে

ছবি : সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরও জানান, দেশে অতিরিক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি টার্মিনালের জন্য প্রায় ১০-১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App