×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, দলীয় কর্মসূচি বন্ধ এবং কার্যালয় তালাবদ্ধ করার উদ্দেশ্যেই পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, ‘সেখানে কোনো ধরনের কর্মসূচি পালনের জন্য আমাদের কাছে অনুমতি নেই।’

পুলিশ মোতায়েন করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ডেপ্লয়মেন্ট নয়। কোনো কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।’

আরও পড়ুন: ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

এদিন বিকেল ৫টায় রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জাসদ।

এর আগে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে এ বর্বর ঘটনা একটি অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে। আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই কলঙ্ক দূর করা সম্ভব বলে দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। ২০২৪ সালে তৎকালীন অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও ওই সিদ্ধান্ত বহাল রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App