×

জাতীয়

কারা মহাপরিদর্শক

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা। কখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এ নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রসিকতা। এরই মধ্যে পে-স্কেল প্রসঙ্গকে ঘিরে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার একটি গান।

১৯৮০-এর দশকের ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন’ গানটির কয়েকটি লাইন নতুন করে আলোচনায় এসেছে। প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো এই গানটি গেয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গানটির ‘কেউ জানে না’ কথাটিকেই পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে মিলিয়ে মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকে। তাদের বক্তব্য, নতুন বেতন কাঠামো নিয়ে প্রতিদিনই নানা খবর প্রকাশিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের সময় নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিন নতুন নতুন খবর এলেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, সেটিও যেন অজানা।

ফারুক সাকিব নামে আরেকজন মন্তব্য করেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানটির কথাগুলো বেশ মিলে গেছে। প্রতিদিনই নতুন খবর প্রকাশ হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হবে তা নিয়ে অপেক্ষা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

এদিকে, ইউটিউবে ‘তুমি আমার জীবন’ গানটির ভিডিও ১ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। পুরোনো এই গানটির মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে দর্শকদের নজর কেড়েছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। সিনেমাটির জনপ্রিয় এই গানটি একসময় শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে চলমান আলোচনার সূত্র ধরে গানটির ‘কেউ জানে না’ কথাটিই নতুন করে হাস্যরসের খোরাক হয়ে উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

জামায়াত আমির ‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App