×

জাতীয়

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

ছবি : সংগৃহীত

চলতি বছরের আট মাস প্রায় শেষ। বাকি রয়েছে আর চার মাস। সময়ের সঙ্গে এরই মধ্যে কমে এসেছে সরকারি ছুটির সংখ্যাও। তবে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য এখনো রয়েছে ৬ দিন সরকারি ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

আরও পড়ুন: পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?

বছরের বাকি সময়ে যে ছয় দিন সরকারি ছুটি রয়েছে, এর মধ্যে দুই দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে ওই দুই ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা।

আগস্টে এক দিন

আগামী ২৬ আগস্ট, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সপ্তাহের কর্মদিবসে ছুটি হওয়ায় এটি নিয়ে বাড়তি সুবিধা পাবেন চাকরিজীবীরা।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

সেপ্টেম্বরে এক দিন

৪ সেপ্টেম্বর, শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় এ ছুটির জন্য অতিরিক্ত কোনো ছুটি পাওয়া যাবে না।

অক্টোবরে দুই দিন

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর, মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

আরও পড়ুন: শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

ডিসেম্বরে দুই দিন

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিন সরকারি ছুটি।

১৬ ডিসেম্বর, বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর, শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটিটি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এ ক্ষেত্রেও অতিরিক্ত ছুটি পাওয়ার সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

মিয়ানমারকে ঢাকা ‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App