×

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আরও পড়ুন: পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির শীর্ষ নেতারাও তাকে অভিনন্দন জানান।

এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পৃথকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

স্বাধীন বাংলাদেশের ১৯ রাষ্ট্রপতি, কে ছিলেন কতদিন?

স্বাধীন বাংলাদেশের ১৯ রাষ্ট্রপতি, কে ছিলেন কতদিন?

নবনির্বাচিত রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App