×

জাতীয়

মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

ছবি : সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এই জোটে বাংলাদেশের যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না সরকার।

জোটটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এনবিআরে বড় রদবদল

এর আগে গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দেবে কি না, তা নির্ভর করছে চুক্তিতে থাকা সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। সদস্যদেশগুলো বাংলাদেশকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার আগ্রহ জানালে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও তিনি জানান।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: ডিএমপিতে বড় রদবদল

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ও চীন কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যামিলি কার্ডে বড় শর্ত, বাদ পড়বেন কারা?

ফ্যামিলি কার্ডে বড় শর্ত, বাদ পড়বেন কারা?

১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

ফের গ্রেপ্তার হলেন ‘ইয়াবা হুমায়ুন’, বিস্ফোরক মামলাসহ একাধিক অভিযোগ

ফের গ্রেপ্তার হলেন ‘ইয়াবা হুমায়ুন’, বিস্ফোরক মামলাসহ একাধিক অভিযোগ

‘হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ’

‘হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App