×

জাতীয়

পে স্কেলে বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

পে স্কেলে বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে স্কেলের আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সরকারের উচ্চপর্যায়ের ওই সূত্র।

সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। ফলে নতুন পে স্কেল থেকে তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, একই সময় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর আওতায় আসবেন।

তবে নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন না বলে জানিয়েছে সূত্রটি।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত জনবল নবম পে স্কেলের আওতায় থাকবেন। সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন থেকে নতুন পে স্কেল কার্যকর হবে, সেদিন থেকেই শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।

আরও পড়ুন: নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ, যেদিন থেকে বাড়বে বেতন

এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে।

নতুন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের পার্থক্য থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App