×

জাতীয়

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে দেওয়া সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এখন বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তার দাবি, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশ দিতেন।

তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। তাদের আশ্বস্ত করা হতো, স্বজনদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন, তা তিনি নিজেই জানতেন বলে মন্তব্য করেন মেজর হাফিজ।

আরও পড়ুন: ‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

স্পিকার বলেন, ‘তার এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন সবকিছু তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।’

মেজর হাফিজ আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। তার সঙ্গে অত্যন্ত নির্মম ও জঘন্য আচরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে মেজর হাফিজ বলেন, ‘আওয়ামী লীগের কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।’ তার দাবি, শেখ হাসিনার পাশাপাশি দেশের বিচারপতি, বায়তুল মোকাররম মসজিদের ইমামসহ গত ১৭ বছরে বিভিন্ন পদে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

প্রতিমন্ত্রী নুর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App